ড্রোন হামলা
সুদানের আবিয়েইয়ে বাজারে ড্রোন হামলা, নিহত ১৫৩
সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলায় বিতর্কিত আবিয়েই অঞ্চলের একটি বাজারে অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের এ হামলার পর বাজারটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষের মরদেহ পুড়ে গেছে। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
ড্রোন হামলায় সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ
ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাইপলাইনটির পাশাপাশি কয়েকটি পাম্প স্টেশনেও হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এই তেল অবকাঠামো বন্ধ হয়ে যাওয়ায় দেশটির তেল সরবরাহ ও রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার আহ্বান
কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলার পাশাপাশি হামলার ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।
রাশিয়ার সমুদ্রসৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭
দক্ষিণ রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি জনপ্রিয় সমুদ্রসৈকতে ড্রোন বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।
সুদানের উত্তর দারফুরে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫
সুদানের উত্তর দারফুর অঞ্চলের গারা আল-জাওয়াইয়া গ্রামে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালতের চত্বরে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, হামলার সময় আদালত চত্বরে স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য বহু মানুষ জড়ো হয়েছিলেন।